ট্রাস্ট এসোসিয়েশন অব সিরাজগঞ্জের গঠনতন্ত্র
তারিখঃ- ২৫/০৭/২০১৭ ইং
সমিতির নাম ও ঠিকানা
১। সমিতির নাম: ট্রাস্ট এসোসিয়েশন অব সিরাজগঞ্জ
২। সমিতির ঠিকানা:
- (ক) স্থায়ী কার্যালয়: Miraj-Adnan Mension (1st floor), EB Road, Sirajganj Sadar, Sirajganj-6700
- (খ) অস্থায়ী কার্যালয়: ৩৩/ক/২, ৩৩/খ, মায়াকানন, বাসাবো, সবুজবাগ, ঢাকা
সমিতির নির্বাচনী এলাকা ও কর্ম এলাকা
সমিতির কর্ম এলাকা বলতে সিরাজগঞ্জ জেলা, ঢাকা জেলা।
সমিতি গঠনের লক্ষ্য উদ্দেশ্য
- সমিতির মূল উদ্দেশ্য, সমিতির সদস্যদের সমন্বয়ে ঢাকা ও সিরাজগঞ্জ এর আশেপাশে স্থায়ী আবাসনের ব্যবস্থা করা।
- সমিতির সঞ্চিত অর্থ বা সমিতির মূলধন বৃদ্ধির জন্য কোন ঝুকি মুক্ত খাতে বিনিয়োগ করা।
- সমিতি গঠন করে পারস্পারিক সহযোগীতার মাধ্যমে সমবায় সংগঠন ভিত্তিক পরিকল্পিত জীবন যাপন উদ্বুদ্ধ করে আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন করা।
- সমিতির মাধ্যমে সকল সদস্যের সাথে বন্ধুত্বের বন্ধন অটুট রাখা।
- সমিতির মাধ্যমে সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে সম্মিলিত বৃহৎ মুলধন সৃষ্টি করা।
- সদস্যদের ক্ষমতায়ন সচেতনা বৃদ্ধির ও নেতৃত্ব বিকাশে সহয়তা করা।
- সদস্যদের আয় বৃদ্ধির জন্য বানিজ্যিক ও উন্নয়ন মূলক প্রকল্প প্রনয়ন ও বাস্তবায়ন করা।
- সদস্যগনের বিভিন্ন সমস্যার সমাধান সাংগঠনিক ভাবে করা।
- সামাজিক ও রাষ্ট্রীয় বিভিন্ন সমস্যা সমাধান সাংগঠনিক ভাবে এগিয়ে আসা।
- সমিতির নামে জমি ক্রয় করে আবাসস্থল, দোকান, মার্কেট, হাসপাতাল নির্মান করা।
- কৃতিছাত্রদের সংবর্ধনা প্রদান করা।
- সমিতির উদ্দেশ্য সাধনের জন্য আইন ও বিধি মোতাবেক যে কোন কাজ গ্রহণ ও সম্পাদন করা।
Note: This is a summary view of the constitution. For complete details, please contact the association office.